বাবা হেটমায়ার, নানা রিভালদো ও লোহিত সাগরে মেসি

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি–হেটমায়ার–রিভালদোদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৮
সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে আইপিএল থেকে ছুটি নিয়েছিলেন শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান কাল পেয়ে গেলেন পিতৃত্বের স্বাদ। প্রথম সন্তানকে কোলে নিয়ে এই ছবিটা পোস্ট করেছেন গর্বিত বাবা হেটমায়ার
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
আবারও নাতনির মুখ দেখলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রিভালদো। মেয়ে তামিরিস ফেরেইরার সদ্যোজাত কন্যা সন্তানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সাবেক এই তারকা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
মেয়ের জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
মঙ্গলবারে এমনি এমনিই ছবি দিলেন নারী টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় আনা ইভানোভিচ
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
সপরিবার ছুটিটা যে দারুণ কাটছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেপি ডুমিনির—এই ছবি থেকেই তা পরিষ্কার
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
পরশু মায়ামি গ্রাঁ প্রিতে তারার মেলা বসেছিল। নারী টেনিসের কিংবদন্তি উইলিয়ামস বোনদের সঙ্গে সেখানেই দেখা হয়ে গেল ডেনমার্কের সাবেক টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকির
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
ফ্রেঞ্চ লিগে রেঁস-লাঁসের ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্যামেরুনিয়ান তারকা ফুটবলার স্যামুয়েল ইতো
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
পাশেই লোহিত সাগর। সৌদি আরবে ঘুরতে গিয়ে ইয়টে চড়ে সমুদ্রভ্রমণ করে নিলেন লিওনেল মেসি
ছবি: ইনস্টাগ্রাম