বিংতিয়ানের ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম হতে পারেননি সু বিংতিয়ান। ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন আমেরিকান স্প্রিন্টার টাইসন গে। ওরিগনের ইউজিনে ডায়মন্ড লিগের ১০০ মিটার দৌড়ে ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে বিংতিয়ান হয়েছেন তৃতীয়। আর এতেই ইতিহাসের একটি পাতায় নাম উঠে গেল তাঁর। ১০ সেকেন্ডের কম সময় ১০০ মিটার স্প্রিন্ট শেষ করা প্রথম এশিয়ান এই চীনা অ্যাথলেট। এশিয়ানদের মধ্যে অবশ্য বিংতিয়ানই দ্রুততম নন। গত বছর দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে কাতারের ফেমি ওগুনোডের সময় লেগেছিল ৯.৯৩ সেকেন্ড। কিন্তু ওগুনোডের জন্ম আসলে নাইজেরিয়ায়, ২০০৯ সালে তিনি কাতারের নাগরিকত্ব নেন। একেবারে নিখাদ এশিয়ান বংশোদ্ভূত হিসেবে তাই নতুন ইতিহাসই গড়লেন বিংতিয়ান। রয়টার্স।