বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫
১৯৮৩ সালে শুরু প্রতিযোগিতার এটি ১৫তম আসর
৪৭
প্রতিযোগিতায় ইভেন্টের সংখ্যা
২০৭
দেশের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়
১৯৩৬
নিবন্ধিত অ্যাথলেটের সংখ্যা। ১০৪৩ জন পুরুষ ও ৮৯৩ জন মহিলা।
১৫৮
সবচেয়ে বেশি অ্যাথলেট যুক্তরাষ্ট্রের

উসাইন বোল্ট
উসাইন বোল্ট
জাস্টিন গ্যাটলিন
জাস্টিন গ্যাটলিন

বোল্ট বনাম গ্যাটলিন
১০ সেকেন্ড। কয়েকবার চোখের পলক পড়তে সে সময় লাগে, সেই সময়ের মধ্যে হয় বলে ১০০ মিটার স্প্রিন্টই প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে উসাইন বোল্ট এবং জাস্টিন গ্যাটলিনের দ্বৈরথ। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ড জ্যামাইকার বোল্টের দখলে। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন আমেরিকার গ্যাটলিন। গত বছর থেকেই ট্র্যাকে অপরাজেয় তিনি। ১০০ ও ২০০ মিটারে মৌসুম–সেরা ৯.৭৪ ও ১৯.৫৭ সেকেন্ড টাইমিং তাঁর। যেখানে বোল্টের মৌসুম–সেরা ৯.৮৭ ও ২০.১৩ সেকেন্ড।
উসাইন বোল্ট জাস্টিন গ্যাটলিন
২৯ বয়স ৩৩
জ্যামাইকা দেশ যুক্তরাষ্ট্র
৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি
৬ অলিম্পিক শিরোপা ১
৮ বিশ্ব শিরোপা ৪
৯.৫৮ ১০০ মিটারে সেরা ৯.৭৪
১৯.১৯ ২০০ মিটারে সেরা ১৯.৫৭
ট্র্যাকে নামার আগে
উসাইন বোল্ট
সে যদি আমাকে হারাতে চায় তাহলে তাঁকে সত্যিই দ্রুত দৌড়াতে হবে। আমি কয়েক বছর ধরেই বলে আসছি আমার লক্ষ্য ৯.৬ সেকেন্ডের ঘরে দৌড়ানো। কাজেই আমাকে হারানোর জন্য আমি নিশ্চিত, তাঁকে ৯.৬ সেকেন্ডের ঘরে দৌড়াতে হবে। আমি খুব ভালো অবস্থায় আছি। প্রতিটি চ্যাম্পিয়নশিপেই তিনটি সোনা জয়ের লক্ষ্য থাকে আমার। বেইজিংয়ে এর পুনরাবৃত্তি দারুণ একটা ব্যাপার হবে।
জাস্টিন গ্যাটলিন
সবার গলায় পদক উঠবে না। সোনার পদক উঠবে শুধু চ্যাম্পিয়নের গলাতেই। কাগজে-কলমে আমি আমার জীবনের সেরা অবস্থায় আছি। এবং আমি প্রস্তুত। অনেকেরই ধারণা তার (বোল্ট) ওপর একটা চাপ থাকবে। জয়ের ধারায় থেকেই আরেকটি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে সে। কিন্তু একই সময়ে নিজেকে প্রমাণের জন্য অনেক কিছুই করতে হয়েছে আমাকে। আমার আরও অনেক কিছুই করার আছে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সোনা (১৩৮), রুপা (৮৮) ও ব্রোঞ্জ (৭৫) জিতেছে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা ৩০১টি পদক জিতেছেন।
সর্বোচ্চ ৮টি করে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্ল লুইস, মাইকেল জনসন, অ্যালিসন ফেলিক্স ও জ্যামাইকার উসাইন বোল্ট
সবচেয়ে বেশি ১৪টি পদক জিতেছেন চিরসবুজ নারী অ্যাথলেট মার্লিন ওটি। ৩টি সোনা,৪টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকা ও স্লোভেনিয়ার হয়ে ৮টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ওটি
৭১৯৪০০০ মোট প্রাইজমানি
ব্যক্তিগত ইভেন্টে সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ীরা পাবেন যথাক্রমে ৬০, ৩০ ও ২০ হাজার মার্কিন ডলার। রিলেতে এই অর্থের অঙ্কটা দাঁড়াবে ৮০, ৪০ ও ২০ হাজার। বিশ্ব রেকর্ডের জন্য প্রতিযোগীরা বোনাস হিসেবে পাবেন ১ লাখ ডলার
সবচেয়ে বেশি ১১টি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন দুই দূরপাল্লার হন্টনবিদ পর্তুগালের নারী অ্যাথলেট সুজানা ফেইতর ও স্পেনের পুরুষ অ্যাথলেট হেসুস আনহেল গার্সিয়া
যুক্তরাষ্ট্রের কার্ল লুইস (১৯৮৩, ’৮৭, ’৯১) ও মরিস গ্রিন (১৯৯৭,৯৯, ২০০১) টানা তিনবার দ্রুততম মানব হয়েছেন। ২০০ মিটারে জয়ের হ্যাটট্রিকের একমাত্র কীর্তি বোল্টের (২০০৯, ’১১, ’১৩)
যুক্তরাষ্ট্রের জনসন টানা চার টুর্নামেন্টে ৪০০ মিটার জিতেছেন, টানা চারবার ১৫০০ মিটারে জিতেছেন মরক্কোর হিশাম এল গেরুজ। ১০ হাজার মিটার দৌড় টানা চারবার করে জিতেছেন ইথিওপিয়ার হেইলে জেব্রেসেলাসি ও কেনেনিসা বেকেলে
কোন দিন কোন ইভেন্ট
শনিবার, ২২ আগস্ট
•পুরুষ ম্যারাথন: ভোর ৫-৩৫ মি.
•পুরুষ ১০০ মিটার প্রিলিমিনারি হিট: সকাল ১০-৪০ মি.
বাংলাদেশের
মেজবাহ আহমেদ
৩য় হিটে দৌড়াবেন
•পুরুষ ১০০ মিটার হিট: বিকেল ৫-২০ মি.
(উসাইন বোল্ট, জাস্টিন গ্যাটলিনরা দৌড়াবেন)
•পুরুষ ১০ হাজার মিটার ফাইনাল: সন্ধ্যা ৬-৫০ মি.
রোববার, ২৩ আগস্ট
পুরুষ ১০০ মিটার ফাইনাল: সন্ধ্যা ৭-১৫ মি.
সোমবার, ২৪ আগস্ট
পুরুষ পোল ভল্ট ফাইনাল: বিকেল ৫-০৫ মি.
মেয়েদের ১০ হাজার মিটার ফাইনাল: সন্ধ্যা ৬-৩৫ মি.
মেয়েদের ১০০ মিটার ফাইনাল: সন্ধ্যা ৭-৩৫ মি.
মঙ্গলবার, ২৫ আগস্ট
পুরুষ লংজাম্প ফাইনাল: বিকেল ৫-২৫ মি.
পুরুষ ২০০ মিটার হিট: বিকেল ৫-৩০ মি.
পুরুষ ৮০০ মিটার ফাইনাল: সন্ধ্যা ৬-৫৫ মি.
বুধবার, ২৬ আগস্ট
মেয়েদের পোল ভল্ট ফাইনাল: বিকেল ৫টা
পুরুষ ২০০ মিটার সেমিফাইনাল: সন্ধ্যা ৬-৩০ মি. (উসাইন বোল্ট)
পুরুষ ৪০০ মিটার ফাইনাল: সন্ধ্যা ৭-২৫ মি.
বৃহস্পতিবার, ২৭ আগস্ট
পুরুষ ২০০ মিটার ফাইনাল: সন্ধ্যা ৬-৫৫ মি.
শুক্রবার, ২৮ আগস্ট
মেয়েদের ২০০ মিটার ফাইনাল: সন্ধ্যা ৭টা
পুরুষ ১১০ মিটার হার্ডলস ফাইনাল: সন্ধ্যা ৭-২০ মি.
মেয়েদের ১০০ মিটার হার্ডলস ফাইনাল: সন্ধ্যা ৭-৩৫ মি.
২৯ আগস্ট
মেয়েদের ৮০০ মিটার ফাইনাল: বিকেল ৫-১৫ মি.
পুরুষ ৫ হাজার মিটার ফাইনাল: বিকেল ৫-৩০ মি.
মেয়েদের ১০০ মিটার রিলে ফাইনাল: সন্ধ্যা ৬-৫০ মি.
পুরুষ ১০০ মিটার রিলে ফাইনাল: সন্ধ্যা ৭-১০ মি.
৩০ আগস্ট
মেয়েদের ম্যারাথন: ভোর ৫-৩০ মি.
পুরুষ ৪০০ মিটার রিলে: সন্ধ্যা ৬-০৫ মি.
মেয়েদের ৪০০ মিটার রিলে: সন্ধ্যা ৬-২৫ মি.
তথ্যসূত্র: এএফপি, আইএএএফ, বিবিসি, দ্য গার্ডিয়ান