বিশ্ব সাঁতারে আজই শেষ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত অনুশীলন নেই। বিদেশি কোচ নেই। তবুও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিতই অংশ নিচ্ছে বাংলাদেশ। ফল যা-ই হোক, সাঁতারুদের সঙ্গে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণও হচ্ছে। রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এবার মোটেও ভালো করছেন না দেশের সাঁতারুরা। সেই ধারা অব্যাহত ছিল গতকালও। ৫০ মিটার বাটারফ্লাইয়ে কাল ৬৪ জনের মধ্যে ৬০তম হয়েছেন সোনিয়া আক্তার টুম্পা—সময় নিয়েছেন ৩২.৮১ সেকেন্ড। আজ শেষ হচ্ছে বাংলাদেশের সাঁতার। ৫০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর রহমান ও সোনিয়া আক্তার এবং ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সাঁতরাবেন জুয়েল আহমেদ।