বোল্ট ট্র্যাকে নামছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে উসাইন বোল্টের ট্রিপল ‘ট্রিপল’ জয়ের অভিযান। বিশ্বের দ্রুততম মানব অভিযান শুরু করবেন ১০০ মিটার স্প্রিন্ট দিয়ে। আজ বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হওয়া ১০০ মিটারের হিট দিয়েই শুরু হবে বোল্টের রিও অভিযান। ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকের মতো এবারও দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে পারলেই ইতিহাস গড়বেন জ্যামাইকান কিংবদন্তি। অলিম্পিক ইতিহাসে তিনবার দ্রুততম মানব হতে পারেননি কেউ। দুবারই হয়েছেন মাত্র দুজন—কার্ল লুইস ও উসাইন বোল্ট।

বোল্ট এবারও ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতেও দৌড়াবেন। এবার ১০০ মিটারে বোল্টের মূল প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন। ১০০ মিটারে এই মৌসুমের সেরা টাইমিংও তাঁর। এ ছাড়াও নাম বলতে হয় সর্বকালের দ্বিতীয় দ্রুততম মানব ইয়োহান ব্লেকের। বোল্টের জ্যামাইকান সতীর্থ চোটের কারণে যদিও ২০১৪ সালের পর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় দৌড়াননি।

২০০ মিটারে বোল্টকে চ্যালেঞ্জ জানাতে পারেন যুক্তরাষ্ট্রের লশন মেরিট। এ বছর তিনবার ১৯.৮০ সেকেন্ডের নিচে দৌড়েছেন মেরিট। অন্যদিকে বোল্ট পাখির চোখ করেছেন নিজের গড়া ১৯.১৯ সেকেন্ডের রেকর্ডটা ভেঙে দেওয়ার। বোল্ট পারবেন কি না সেটি জানা যাবে বাংলাদেশ সময় ১৯ আগস্ট সকালে।

বোল্টেরইভেন্টগুলো

১০০মিটার

প্রথম রাউন্ড: ১৩ আগস্ট, রাত ৯টা

সেমিফাইনাল: ১৫ আগস্ট, সকাল ৬টা

ফাইনাল: ১৫ আগস্ট, সকাল ৭-২৫ মি.

২০০মিটার

প্রথম রাউন্ড: ১৬ আগস্ট, রাত ৮-৫০ মি.

সেমিফাইনাল: ১৮ আগস্ট, সকাল ৭টা

ফাইনাল: ১৯ আগস্ট, সকাল ৭-৩০ মি.

১০০মিটাররিলে

প্রথম রাউন্ড: ১৮ আগস্ট, রাত ৮-৪০ মি.

ফাইনাল: ২০ আগস্ট, সকাল ৭-৩৫ মি.