বোল্টের চোটশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে প্রথম ট্র্যাকে নেমেছিলেন গত শনিবার। আমন্ত্রণমূলক কেম্যান মিটে ১০০ মিটারে ১০.০৫ সেকেন্ড। টাইমিংটা আশানুরূপ না হলেও পরে সংবাদ সম্মেলনে উসাইন বোল্ট জানিয়েছিলেন তিনি সন্তুষ্ট, ‘চোট না পেয়ে ট্র্যাক ছেড়েছি, এতেই খুশি।’ কিন্তু জানা গেল ভিন্ন তথ্য। কেম্যান মিটে দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ট্র্যাকের রাজা। জার্মানিতে গিয়ে চিকিৎসাও নিচ্ছেন বলে গতকাল জ্যামাইকান এক রেডিওকে জানিয়েছেন বোল্টের কোচ গ্লেন মিলস। আইএএনএস।