প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রহের সবচেয়ে দ্রুততম মানব, তাঁর জুতারও অনেক দাম! কত জানেন? ১৮ হাজার ১৫২ মার্কিন ডলার, ১৪ লাখ ১৫ হাজার টাকা। গত বছর বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে যে জুতা পায়ে দৌড়েছিলেন উসাইন বোল্ট, সেটি নিলামে তুলেছে অনলাইনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্যাটাউইকি। নিলামের ভিত্তিমূল্য অনুযায়ী ধারণা করা হচ্ছিল, জুতার দাম হতে পারে ৮ হাজার ডলার বা ৬ লাখ ২৪ হাজার টাকা। কিন্তু ৩০ ডাকের পর সেটি হয়েছে এর দ্বিগুণ। হবে না কেন? একে তো বোল্টের জুতা, তার ওপর সেটিতে আছে ‘বজ্রবিদ্যুতে’র সই! আইএনএস।