বোল্ট-গ্যাটলিনের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০ মিটার স্প্রিন্টে তাঁর রেকর্ড টাইমিং ১৯.১৯ সেকেন্ড। সেই উসাইন বোল্ট কি না ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের নিউইয়র্ক মিটে পরশু সময় নিলেন ২০.৩২ সেকেন্ড! জিতলেও নিজের টাইমিং নিয়ে খুশি নন বোল্ট, ২২ আগস্ট বেইজিংয়ে শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আরও কঠোর পরিশ্রমের তাগিদ অনুভব করছেন জ্যামাইকান স্প্রিন্টার। একই মিটের ১০০ মিটারে জিতেছেন জাস্টিন গ্যাটলিন (১০.১২ সেকেন্ড)। এএফপি।