বোল্টদের আকর্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত কেনিয়ার পেছনে থেকে পদক তালিকায় দ্বিতীয়। তবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম জ্যামাইকা এগিয়ে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের চেয়ে। আর এই সাফল্যের নায়ক নিঃসন্দেহে উসাইন বোল্ট, শেনি-অ্যান ফ্রেজার-প্রাইসরা। সাতটি সোনার পাঁচটিই এসেছে বোল্ট-ফ্রেজার-প্রাইসদের হাত ধরে। বোল্টদের এই সাফল্য তরুণ জ্যামাইকান অ্যাথলেটদের আরও অনুপ্রাণিত করবে বলেই মনে করেন দেশটির প্রধানমন্ত্রী পোর্টিয়া সিম্পসন-মিলার। যিনি একই সঙ্গে আবার দেশের ক্রীড়ামন্ত্রীও। তাঁর মতে, বোল্টদের কারণে সারা বিশ্ব জ্যামাইকাকে নতুন করে চিনেছে। যে কারণেও জ্যামাইকা পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করেন তিনি। বিশেষ করে বেইজিংয়ে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর জ্যামাইকায় চীনা পর্যটকদের ভিড় বাড়বে বলেই প্রত্যাশা করছেন তিনি। আর সে কারণে চীনা নাগরিকদের জন্য জ্যামাইকার ভিসা প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ নিয়েছে জ্যামাইকান সরকার। আইএএনএস।