বোল্টের অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত বললেও কম বলা হয়। ইউনাইটেডের খেলার সময় তাঁর টুইট করা চাই-ই চাই। উসাইন বোল্ট তো ওল্ড ট্রাফোর্ডে অনুশীলনও করে গেছেন। সুযোগ পেলে প্রিয় ক্লাবের হয়ে খেলতে চান, সেটাও জানিয়ে রেখেছেন। কিন্তু এখন সেই ইচ্ছাটা একদমই উবে গেছে। এই ‘একঘেয়ে’ ইউনাইটেডের খেলায় সর্বকালের দ্রুততম খুবই বিরক্ত, সুযোগ পেলেও তাই খেলবেন না। লুই ফন গালের এই ইউনাইটেডের ওপর পল স্কোলসের মতো সাবেকেরাও মহা বিরক্ত। কিন্তু ক্লাবকে যখন সমর্থন করেন, খেলা তো দেখতেই হবে। বোল্টের কাছে এখন বোধ হয় সেটাই ‘অত্যাচার’। নইলে ফন গালের অধীনে খেলতে চান না, এটা সরাসরি বলবেন কেন? অথচ এই দলে গতিরই যখন সবচেয়ে অভাব, বোল্টকে পেলে তো ভালোই হতো! ইএসপিএন।