বোল্টের ভাবনায় বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ মিটারে বছরের সেরা দুটি টাইমিং (৯.৭৪ ও ৯.৭৫ সেকেন্ড) জাস্টিন গ্যাটলিনের। ডোপ পাপে দুই দফা নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরা আমেরিকান এই স্প্রিন্টার ২০০ মিটারেও দেখিয়েছেন বছর-সেরা পারফরম্যান্স—১৯.৬৮ সেকেন্ড। ২২ আগস্ট বেইজিংয়ে শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবাই গ্যাটলিনকেই উসাইন বোল্টের প্রতিদ্বন্দ্বী মনে করছেন। তা প্রতিদ্বন্দ্বী তিনি হতেই পারেন, কিন্তু এখনো তাঁকে নিয়ে ভাবছেন না জ্যামাইকান স্প্রিন্টার। বোল্টের ভাবনায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ এবং এর প্রস্তুতি।
ডায়মন্ড লিগের নিউইয়র্ক মিটের ২০০ মিটারে অংশ নিতে বোল্ট এখন আমেরিকায়। নিউইয়র্কে এসে পরশু মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। এক প্রশ্নের জবাবে সেখানেই বোল্ট বললেন তিনি মোটেই উদ্বিগ্ন নন, ‘সে যা করছে তা আমি দেখেছি। তবে আমি কখনোই উদ্বিগ্ন হইনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়েই বেশি মনোযোগী আমি। প্রস্তুতির জন্য ১২ সপ্তাহ সময় আছে হাতে।’ এএফপি।