বয়সভিত্তিক মহিলা সাঁতার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুরু হয়েছে আন্তজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে আটটি ইভেন্ট হয়েছে। ৮-১০ বছর বয়সীদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে কুষ্টিয়ার মিম খাতুন, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে যশোরের ফারজানা রুমি প্রথম হয়েছে। ১১-১২ বছর বয়সীদের গ্রুপে ১০০ মিটার ফ্রি-স্টাইল ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট দুটি জিতেছে কুষ্টিয়ার জ্যামি খাতুন। ১৩-১৪ বছর বয়সী গ্রুপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ঝিনাইদহের আশা খাতুন, ১০০ মিটার বাটারফ্লাইয়ে চাঁপাইনবাবগঞ্জের সাহিদা আক্তার, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ঢাকার সুমি ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে মাদারীপুরের সালমা প্রথম হয়েছে।