ভক্ষণে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে সোনা জেতার পর সাভানা মার্শালের উদ্‌যাপন-পরিকল্পনা শুনে চমকেই উঠবেন। ২৫ বছর বয়সী এই ব্রিটিশ নারী বক্সার নাকি চারটি বার্গার সাবাড় করবেন! ভিলেজে তাঁর ফ্ল্যাটের পাশেই ম্যাকডোনাল্ডস। প্রতিদিন বাইরে তাকিয়ে ভাবেন কবে শেষ হবে অলিম্পিক, কবে যাবেন সেখানে। রোববার প্রথম রিংয়ে নামেন মার্শাল। মেয়েদের মিডলওয়েটে সুইডেনের অ্যানা লরেলকে হারিয়ে পৌঁছেছেন শেষ আটে। প্রথমবারের মতো অলিম্পিকে আসা মার্শালকে সোনা জিততে হলে বড় বাধাই পেরোতে হবে। এই ইভেন্টে আছেন ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী ও এবারের ফেবারিট ক্লারেসা শিল্ডস। সোনা জিততে পারলে উদ্‌যাপনটা কেমন হবে, সেটির একটি বর্ণনা দিয়ে রাখলেন আগেই, ‘আমি চারটি চিজবার্গার নেব। রুটি সরিয়ে সেখানে আরও চারটি মাংসের পেটি রাখব।’ এএফপি।