ভাইয়ের সঙ্গে ওয়ার্নার, ছেলেদের সঙ্গে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটোফিচার।
১ / ৬
গত মৌসুমের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে দুজনে ছিলেন সতীর্থ, এবার তাঁরা প্রতিপক্ষ। গতকাল মুখোমুখি হয়েছিলেন হায়দরাবাদ সানরাইজার্সের কেইন উইলিয়ামসন ও দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার। পুরোনো সতীর্থকে পেয়ে ওয়ার্নার একটা সেলফি না তুলে পারলেন না! ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘ভাই, তোমাকে অনেক মিস করছি আমি।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
মৌসুম শেষ হওয়ার আগেই চাপমুক্ত হয়ে গেছেন পিএসজির খেলোয়াড়েরা। লিওনেল মেসিরও তাই সন্তানদের সঙ্গে কাটছে নির্ভার সময়।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
প্রফেশনাল ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মোহাম্মদ সালাহ
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
ই গো গাড়ি প্রস্তুতকারক কোম্পানির শুভেচ্ছাদূত আগেই হয়েছেন। নেইমার এবার আবির্ভূত হলেন প্রতিষ্ঠানটির নতুন গাড়ির সঙ্গে!
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
অবসরে বিলিয়ার্ড বোর্ডে শচীন টেন্ডুলকার। সঙ্গী তাঁর পোষা দুটি কুকুর
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
মেয়ে লরার দ্বিতীয় জন্মদিনে রবার্ট লেভানডফস্কির শুভেচ্ছা
ছবি: ইনস্টাগ্রাম