ভারতে যাচ্ছেন ১৮ অ্যাথলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাইয়ে ভারতের ভুবনেশ্বরে হবে ২২তম এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার আগে প্রস্তুতির ভালো একটা সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের আমন্ত্রণে ভুবনেশ্বরে তিন সপ্তাহের অনুশীলনে পাঠানো হচ্ছে ১৮ জন অ্যাথলেটকে।
কিছুদিন আগে এই প্রতিযোগিতার দল গঠনের জন্য অ্যাথলেটিকস ফেডারেশন উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছিল। বাছাই করা হয়েছে ১৪ জন অ্যাথলেটকে। দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ, আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেওয়া স্প্রিন্টার আবদুর রউফ, সেনাবাহিনীর অ্যাথলেট কামরুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার সোহাগী আক্তার ট্রায়াল দেবেন ১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।