ভারোত্তোলনে আরেকটি রুপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন ইন্টারন্যাশনাল গ্রাঁ প্রিতে রুপা জিতেছিলেন মোল্লা সাবিরা সুলতানা। কাতারে কাল আরও একটি রুপার পদক জিতেছে বাংলাদেশের ভারোত্তোলক রেশমা আক্তার। দোহায় এশিয়ান যুব ভারোত্তোলনে ৪৪ কেজি ওজন শ্রেণিতে রেশমা তুলেছেন ১১৬ কেজি। ১৩১ কেজি ভার তুলে সোনা জিতেছেন ভারতের মোহিনী।