ভারোত্তোলনে তিন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভারোত্তোলনের দ্বিতীয় দিনে কাল তিনটি রেকর্ড হয়েছে। তিনটিই ক্লিন অ্যান্ড জার্কে। ৪৮ কেজিতে আনসারের মোল্লা সাবিরা সুলতানা (৭৮ কেজি) ৫৮ কেজিতে একই দলের ফাহিমা আক্তার (৯৩ কেজি) ও ৪৪ কেজিতে বিজেএমসির জহুরা আক্তার (৬৮ কেজি) নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ ছাড়া নিজের বিভাগে সোনা জিতেছেন সেনাবাহিনীর হামিদুল ইসলাম, একই দলের শিমুল কান্তি সিং, আনসারের আইন উদ্দিন। পুরুষ জুনিয়রে রাজশাহীর সাজ্জাদ হোসেন, বাগেরহাটের মিঠুন।