ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মাসের সম্পর্ক শেষ হয়ে গেছে গত ফেব্রুয়ারিতেই। সুপার মডেল লুসি মেক্লেনবার্গের মনে দাগা দিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন জিমন্যাস্ট লুইস স্মিথ। এ নিয়ে প্রথম দিকে মন খারাপ করলেও মনে কোনো অভিমান জমিয়ে রাখেননি লুসি। পরশু জিমন্যাস্টিকসে ছেলেদের পমেল হর্সে রুপা জিতেছেন স্মিথ। সাবেক প্রেমিকের এমন সাফল্যে নিজের উচ্ছ্বাস ঢেকে রাখার কোনো চেষ্টাই করেননি লুসি। ইভেন্টের ফল আসার একটু পরেই টুইটারে স্মিথ ও সোনাজয়ী ম্যাক্স হুইটলককে অভিনন্দন জানিয়েছেন। ডেইলি মেইল।