মহিলা বিভাগে সেরা আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শেষ হয়েছে জাতীয় ভারোত্তোলন। শেষ দিনে প্রথমবারের মতো হওয়া মাস্টার্স ভারোত্তোলনের অনূর্ধ্ব-৪৫ কেজিতে সোনা জিতেছেন দিনাজপুরের আনোয়ার হোসেন। অনূর্ধ্ব-৫৫ কেজিতে কুষ্টিয়া জিমন্যাস্টিকস ক্লাবের স্বপন দাস, অনূর্ধ্ব-৬৫ কেজিতে চ্যাম্পিয়ন ময়মনসিংহের শহীদুল ইসলাম ও ঊর্ধ্ব-৬৫ কেজিতে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।
মহিলা বিভাগে ঊর্ধ্ব-৬৯ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৭৭ কেজি তুলে নতুন রেকর্ড গড়েছেন ফিরোজা পারভীন। মহিলা বিভাগে দলগত চ্যাম্পিয়ন আনসার। শ্রেষ্ঠ ভারোত্তোলক হয়েছেন ফাহিমা আক্তার ময়না।