মাবিয়ার হাত ধরে এল সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাবিয়া আক্তার
মাবিয়া আক্তার

কমনওয়েলথ জুনিয়র ও যুব ভারোত্তোলনে আগের তিন দিনে দুটি ব্রোঞ্জ ও একটি রুপা জিতেছে বাংলাদেশ। কাল অধরা সোনাটাও এল। ৬৩ কেজি বিভাগে মাবিয়া আক্তার সীমান্ত এটি জিতেছেন স্ন্যাচে ৭৮ ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৮ কেজি ওজন তুলে। এ বিভাগে রুপা ভারতের, ব্রোঞ্জ পেয়েছে কানাডা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের এটি তৃতীয় সোনা। আগের দুটি ২০১২ সালে নেপালে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়শিপে জিতেছিলেন মোল্লা সাবিরা সুলতানা ও শাহরিয়া সুলতানা সূচি।
সোনার সঙ্গে কাল দুটি রুপাও জিতে দিনটাকে নিজের করে নিয়েছেন মাবিয়া। প্রথম রুপাটি পেয়েছেন ৬৩ কেজি জুনিয়র বিভাগে। সোনা ভারতের, ব্রোঞ্জ শ্রীলঙ্কার। ৬৩ কেজি সিনিয়র বিভাগে দ্বিতীয় রুপা পেলেন মাবিয়া। এ বিভাগে ভারত সোনা ও ব্রোঞ্জ পেয়েছে ওয়েলস। ভারতের পুনেতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় পরশু রুপা জেতেন মোস্তাইন বিল্লাহ। প্রথম দিনে দুটি ব্রোঞ্জ পেয়েছেন জহুরা আক্তার রেশমা।