মায়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০ মিটার ও ৮০০ মিটার দৌড়, জ্যাভলিন, শটপুট, লং জাম্প, হাই জাম্প, হার্ডলস—জেসিকা এনিস সবকিছুই পারেন। অবশ্য হেপ্টাথেলনের রানিকে তো এসব পারতেই হবে! এই তো, গত বছরও বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকসে সোনা জিতেছেন। কিন্তু ২০১৭ সালের পর আর এই ধকল নিতে চান না ব্রিটিশ অ্যাথলেট। কারণটা অবশ্য ক্লান্তিটান্তি নয়। সন্তানের মা হওয়ার জন্যই ক্যারিয়ারকে বিদায় বলে দেবেন বলে জানিয়েছেন। সন্তানের মা অবশ্য আগেই হয়েছেন, ছেলে রেগির বয়স এখনো অবশ্য দুই বছরও হয়নি। তবে রেগির খেলাধুলার জন্য তো একজন সঙ্গী দরকার। ছেলেকে সঙ্গী জুটিয়ে দেওয়ার প্রতিই এখন এনিসের যত মনোযোগ। মিরর।