প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চীনে যাওয়ার আগে বলেছিলেন, ‘অন্তত ১০ সেকেন্ডের কাছাকাছি টাইমিং করতে চাই।’ ১০ সেকেন্ড দূরে থাক, এর ধারেকাছেও যেতে পারেননি মেজবাহ আহমেদ। বেইজিংয়ের বার্ডস নেস্টে কাল ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে হিটের প্রাথমিক রাউন্ড থেকেই ছিটকে পড়লেন বাংলাদেশের এই দ্রুততম মানব। বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার সময় নিয়েছেন ১১.১৩ সেকেন্ড।
মেজবাহর লেনে নয় জনের মধ্যে হয়েছেন সপ্তম। আর এই রাউন্ডের ২৬ জনের মধ্যে হয়েছেন ১৭তম। এখান থেকে ১২ জন হিটে দৌড়ানোর সুযোগ পেয়েছেন। হিটে সুযোগ পাওয়া সর্বশেষ অ্যাথলেটের টাইমিংই ছিল ১০.৯৪ সেকেন্ড।
মেজবাহ অবশ্য ১০০ মিটারে মৌসুমের সেরা টাইমিং করলেন চীনেই। এর আগে ২০১৩ সালে পুনেতে তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ১০.৯৯ সেকেন্ড।