মেরি কমের কাছে হারলেন শামীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলংয়ে কাল অন্য রকম এক অভিজ্ঞতাই হলো বক্সার শামীমা আক্তারের। সেমিফাইনালে তাঁর সামনে কিনা অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মেরি কম! ৫১ কেজি ওজন শ্রেণিতে বিশ্বমানের বক্সারের সঙ্গে অনভিজ্ঞ শামীমার হারটা অনুমতিই ছিল। পুরো চার রাউন্ড তিনি খেলতে পারেননি। মাত্র দুই রাউন্ড খেলার পর জুরিবোর্ড টেকনিক্যালি নকআউট ঘোষণা করেন শামীমাকে। অবশ্য সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে শামীমার। মেয়েদের বিভাগে ৭৫ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে হেরে আরেকটি ব্রোঞ্জ পেয়েছেন বাসনা খন্দকার।
ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন গতবারের সোনাজয়ী জুয়েল আহমেদ জনি। আশার আলো জ্বালিয়েও শেষ পর্যন্ত সেমিফাইনালে হেরে গেছেন আরেক সোনাজয়ী আবদুর রহিম। ৬৯ কেজি ওজন শ্রেণিতে রহিম হেরেছেন আফগানিস্তানের আল্লাদার রাহিমির কাছে। সেমিফাইনালে ৫৬ কেজিতে খেলা ওহিদুজ্জামান হেরেছেন ভারতের শিব থাপার কাছে। তিনিও ব্রোঞ্জ জিতেছেন।