মেলবোর্নে জিতল বোল্টের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্দেশ্য ছিল আরও বেশি দর্শক টানা। সেই দর্শকদের আরও বেশি আনন্দ দেওয়া। নাইট্রো-অ্যাথলেটিকসের প্রথম দিনে দুটি উদ্দেশ্যই সফল হয়েছে বলা যায়। মেলবোর্নের লেকসাইড স্টেডিয়ামে অ্যাথলেটিকসের ইভেন্ট দেখতেও দর্শক এসেছে টি-টোয়েন্টি ম্যাচের মতোই। আর বিনোদন? ৪ গুণিতক ১০০ মিটার মিশ্র রিলেতে উসাইন বোল্টকে দৌড়াতে দেখার চেয়ে বিনোদন আর কী আছে। অনুমিতভাবেই এ ইভেন্টে জিতেছে বোল্টের অল স্টারস দল।

অলিম্পিক দলের সতীর্থ আসাফা পাওয়েল ছাড়াও বোল্টের দলে ছিলেন দুই আমেরিকান নারী স্প্রিন্টার জেন্না প্রানডিনি ও জেনেবা টারমো। নারী সতীর্থদের সঙ্গে একই ট্র্যাকে রিলে দৌড়ানোর অভিজ্ঞতাটা বেশ উপভোগ করেছেন বোল্টও, ‘আমি এর আগে কখনো কোনো মেয়েকে ব্যাটন দিইনি। আমার জন্য এটা ছিল দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা।’ রয়টার্স