মোজার অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু টেনিসের মিশ্র দ্বৈতের ফাইনালে ভেনাস উইলিয়ামস-রাজীব রাম জুটিকে হারিয়ে সোনা জিতেছেন বেথানি মাতেক-স্যান্ডস ও জ্যাক সক। কিন্তু ম্যাচ শুরুর আগেই তো সব আলো কেড়ে নিলেন মাতেক-স্যান্ডস, তাও নিজের মোজা দিয়ে! ফাইনাল উপলক্ষে নিজেকে পুরোদস্তুর আমেরিকান প্রমাণ করতে চেয়েছিলেন টেনিসের লেডি গাগা। তাই যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে মিলিয়ে কোর্টে নামেন লাল-সাদা ডোরাকাটা ও তারকার ছাপযুক্ত এক মোজা পরে। কে জানে, মোজার গুণেই কিনা অলিম্পিক সোনাও জিতে গেছেন তিনি। সে জন্যই হয়তো মোজাকে অবসরে পাঠিয়ে দিচ্ছেন মাতেক-স্যান্ডস, ‘সোনার পদকের সঙ্গে মোজাটা একদম মানিয়ে গেছে। মোজাটি মনে হয় এবার অবসরেই যাচ্ছে!’ এএফপি।