যুব কমনওয়েলথ গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামোয়াতে অনুষ্ঠানরত যুব কমনওয়েলথ গেমসে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে সাতজনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের তামান্না আক্তার। তিনি সময় নেন ২৬.৬১ সেকেন্ড। ছেলেদের রিকার্ভ বোয়ের সেমিফাইনালে উঠেছেন তামিমুল ইসলাম। এলিমিনেশন রাউন্ডে তিনি হারিয়েছেন নামিবিয়ার আর্চারকে। সেমিফাইনালে তাঁকে খেলতে হবে টোঙ্গার আর্চারের সঙ্গে। মেয়েদের বিভাগে স্কটল্যান্ডের প্রতিযোগীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নন্দিনী খান স্বপ্না। সাঁতারের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১৬ জনের মধ্যে নবম হয়েছেন আরিফুল ইসলাম।