যুব কমনওয়েলথ গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় অনুষ্ঠানরত যুব কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টের হিটে পুরুষ ও মহিলা দুই বিভাগেই ১৮তম হয়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। পুরুষ বিভাগে শেখ আশরাফুজ্জামান সময় নিয়েছেন ১১.০৭ সেকেন্ড, মেয়েদের বিভাগে তামান্না আক্তার ১৩.০১ সেকেন্ড। পুরুষ বিভাগে ২৯ জন ও মহিলা বিভাগে ২৮ জন প্রতিযোগী অংশ নিয়েছে।
এ ছাড়া বক্সিংয়ে রবিন মিয়া ভারতের গৌরব সোলাঙ্কির কাছে ০-৩ পয়েন্টে এবং স্কোয়াশে সাইফুল মিয়া ইংল্যান্ডের প্যাট্রিক জেমস রুনির কাছে ০-৩ সেটে হেরেছেন।