যেখানে এখনো এগিয়ে লাতিনিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ লন্ডন অলিম্পিকেই লারিসা লাতিনিনাকে একবার ছাড়িয়ে গেছেন মাইকেল ফেল্প্স। অলিম্পিকে ১৯তম পদকটা জিতেই সর্বকালের সবচেয়ে বেশি পদক জেতা অলিম্পিয়ান হয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতার কিংবদন্তি। বাংলাদেশ সময় গতকাল সকালে ১০০ মিটার রিলে জিতে অলিম্পিকে ২৩তম পদকটা গলায় ঝুলিয়েছেন ফেল্প্স। এই ২৩ পদকের ১০টি এসেছে দলীয় ইভেন্টে, ১৩টি ব্যক্তিগত ইভেন্টে। মোট পদক জয়ে ফেল্প্স এগিয়ে থাকলেও ব্যক্তিগত ইভেন্টে এখনো এগিয়ে লাতিনিনা। ব্যক্তিগত ইভেন্টে লাতিনিনার পদক ১৪টি, ফেল্প্সের ১৩টি। ফেল্প্স অবশ্য বাংলাদেশ সময় আগামীকাল সকালেই ছুঁয়ে ফেলতে পারেন লাতিনিনাকে। সকাল ৭টা ২৮ মিনিটে ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনাল।
অলিম্পিকে সবচেয়ে বেশি ব্যক্তিগত পদক
সোনা রুপা ব্রোঞ্জ
১৪ লারিসা লাতিনিনা জিমন্যাস্টিকস ৬ ৫ ৩
সোভিয়েত ইউনিয়ন
১৩ মাইকেল ফেল্প্স সাঁতার ১১ ১ ১
যুক্তরাষ্ট্র
১২ নিকোলাই আন্দ্রিয়ানভ জিমন্যাস্টিকস ৬ ৩ ৩
সোভিয়েত ইউনিয়ন