যেখানে এগিয়ে পাওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার বার্নে ১০০ মিটার স্প্রিন্ট আসাফা পাওয়েল জিতলেন ৯.৮৭ সেকেন্ড টাইমিং করে। এই ইভেন্টে সাবেক বিশ্ব রেকর্ডধারী জ্যামাইকানের জন্য এই টাইমিংটা আহামরি কিছু নয়, কিন্তু অন্য একটা জায়গায় এর মাহাত্ম্যটা অনেক বড়। এই টাইমিং দিয়েই যে বিশ্বের প্রথম অ্যাথলেট হিসেবে ১০ সেকেন্ডের কমে ৯০টি দৌড়ের মাইলফলক ছুঁলেন পাওয়েল।
সবচেয়ে বেশিবার ১০ সেকেন্ডের কমে দৌড়ানোর রেকর্ডটা অনেক আগে থেকেই পাওয়েলের। ৫৩ বার ১০ সেকেন্ডের কমে দৌড়ানো আমেরিকান মরিস গ্রিনকে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেই ছাড়িয়ে যান পাওয়েল। পাওয়েলের লক্ষ্য হতে পারে এখন একটাই—১০০ মিটারে ১০ সেকেন্ডের কমে ১০০ বার দৌড়ানো। এএফপি।

১০০ মিটার স্প্রিন্ট
১০ সেকেন্ডের কমে কে কতবার
আসাফা পাওয়েল ৯০
মরিস গ্রিন ৫৩
জাস্টিন গ্যাটলিন ৪৩
উসাইন বোল্ট ৪০
টাইসন গে ৩৪