রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যারিদের অলিম্পিক

নিজের নামের সঙ্গে মিলিয়ে ছয় ছেলের নাম রেখেছেন গ্যারি। বক্সিং অন্তঃপ্রাণ বাবা গ্যারির একটাই স্বপ্ন ছিল, ছেলেদের কোনো একজনকে অলিম্পিকে সোনা জিততে দেখবেন। তাঁর চার ছেলেকে বক্সার হিসেবে গড়ে তোলার চেষ্টা সে কারণেই। স্বপ্নটা অবশ্য এখনো পর্যন্ত অধরা। জেতা দূরে থাক, এর আগে কেউ অলিম্পিকেই আসতে পারেননি। এক ছেলে বেইজিং অলিম্পিকে গিয়ে খেলার আগে ভেঙে পড়েন, তাই খেলতে আর পারেননি। পরিবারের শেষ আশা ছোট ছেলে গ্যারি রাসেল। রিও অলিম্পিকে লাইট ওয়েল্টারওয়েটের দ্বিতীয় পর্বে উঠে স্বপ্নটা একটু উজ্জ্বল করেছেন ২০ বছর বয়সী বক্সার। হাইতির রিচার্ডসন হিচিনসকে হারিয়েই গ্যালারিতে ছুটে গিয়ে রাসেল জড়িয়ে ধরেন বাবা-মাকে। ৯০০০ দর্শকের ভেন্যুতে মানুষের চিৎকার-চেঁচামেচির মধ্যেও বাবার নির্দেশনা শুনতে পারছিলেন রাসেল। এএফপি।       

ডোপিংয়ের দায়ে আগে দুবার নিষিদ্ধ হয়েছিলেন। আপিল করে শেষ মুহূর্তে রিও অলিম্পিকে সুযোগ পেয়েছেন। ২০১২ অলিম্পিকের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জজয়ী রাশিয়ার ইউলিয়া এফিমোভা। সোমবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এফিমোভাকে হারিয়ে সোনা জিতে তাঁকে প্রতারক বলে কটাক্ষ করেছেন আমেরিকার লিলি কিং। এটাই তাতিয়ে দেয় এফিমোভাকে। পরশু ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনালে কিং হেরে গেছেন, জিতেছেন এফিমোভা। এখন ফাইনালে জিততে পারলেই যেন চূড়ান্ত বিজয় হয় রুশ তরুণীর। সাঁতারপুলে এই দুই সাঁতার-কন্যার লড়াইয়ে যেন ছায়া পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর স্নায়ুযুদ্ধের। রাশিয়ার সাঁতার-প্রধান ভ্লাদিমির সালনিকভ নিজেই বলছেন, এ যেন রুশ-আমেরিকা স্নায়ুযুদ্ধ! রয়টার্স।