রাতে ম্যারাথন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্য ভেঙে দিনের বদলে রাতে ম্যারাথন দৌড়? রোমাঞ্চকর শোনায়। কিন্তু আসলেও কি তা-ই হবে? জবাবটা মো ফারাহর মুখেই শুনুন, ‘আমি নিজেই অনেক সময় ভাবি অ্যাথলেটিকসকে কীভাবে আরও রোমাঞ্চকর করা যায়। যদি আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করি তাহলে রাতের ম্যারাথনও রোমাঞ্চকর হতে পারে।’ প্রস্তাবটা প্রথম এসেছিল কাতারের পক্ষ থেকে। ২০১৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আয়োজক নির্বাচনের সময় দেশের উষ্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে রাতে ম্যারাথন আয়োজনের দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। শেষ পর্যন্ত সেই কাতারই আয়োজক। তবে ঐতিহ্য ভেঙে ম্যারাথন রাতে আয়োজন করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। তবে কাল কাতারের দোহায় ২০১৫ ডায়মন্ড লিগে ৩০০০ মিটার দৌড়ের আগে এ ধারণাটিকে সমর্থন দিয়েছেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ দৌড়বিদ ও অলিম্পিক ডাবলজয়ী মো ফারাহ, ‘আবহাওয়ার দিক থেকে চিন্তা করলে এটা আমাদের জন্য ভালোই হবে।’ এএফপি।