রাশিয়া নেই অলিম্পিকের অ্যাথলেটিকসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকে অ্যাথলেটিকসে অংশ নিতে পারছে না রাশিয়া। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএফ) কাল রাশিয়ার ডোপিং নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশনও নিশ্চিত করেছে খবরটা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রুশ অ্যাথলেটরা ডোপ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, এ অভিযোগ ওঠার পর গত নভেম্বরে রাশিয়াকে অ্যাথলেটিকসে নিষিদ্ধ করে আইএএফ। বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) প্রতিবেদনের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয় রাশিয়াকে। ২০১২ লন্ডন অলিম্পিকে অ্যাথলেটিকসে ৭টি সোনাসহ ১৬টি পদক জিতে যুক্তরাষ্ট্রের পরেই ছিল রাশিয়ার অবস্থান। রয়টার্স, এএফপি।