রাশিয়াকে ওয়াডার সতর্কবার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপ কেলেঙ্কারির কারণে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে গত নভেম্বর থেকেই নিষিদ্ধ রাশিয়া। এর ফলে রিও অলিম্পিকেও অংশ নিতে পারেনি শতাধিক রুশ অ্যাথলেট। তবে গত সপ্তাহেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে এটাকে ষড়যন্ত্র হিসেবে দাবি করেছিলেন রাশিয়ান অলিম্পিক কমিটির সভাপতি আলেক্সান্দার জুকভ। বিশ্ব ডোপবিরোধী সংস্থাকে (ওয়াডা) সেই ষড়যন্ত্রের হাতিয়ারও বলেছিলেন জুকভ। পরশু ওই মন্তব্যেরই জবাবে ওয়াডা বলেছে, ডোপিং নীতিমালা না মানলে রাশিয়ার আন্তর্জাতিক অ্যাথলেটিকসে ফেরা কঠিন হয়ে যাবে। এএফপি।