রিওতে থাকবেন বোল্ট?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল শুরু হবে, এর ঠিক আগে জানা গেল দৌড়াবেন না উসাইন বোল্ট। কারণ হ্যামস্ট্রিংয়ে চোট। স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ল একটা শঙ্কা—৫ আগস্ট শুরু রিও অলিম্পিকে কি অংশ নিতে পারবেন বিশ্বের দ্রুততম মানব?
বেইজিং ও লন্ডন অলিম্পিকে ৩টি করে সোনাজয়ী অবশ্য আশাবাদী, ‘প্রথম রাউন্ডে দৌড়ানোর সময়ই হ্যামস্ট্রিংয়ে কিছুটা অসুবিধা হয়েছিল। সেমিফাইনালে আবারও তা হলো। আশা করছি, জুলাইয়ে লন্ডনে অ্যানিভার্সারি গেমসে নিজের সুস্থতা প্রমাণ করে রিও অলিম্পিকে অংশ নিতে পারব।’ জ্যামাইকান বলেই এই আশা করতে পারছেন বোল্ট, যেখানে অসুস্থতা বা চোটের কারণে ছাড় মেলে। এএফপি।