রুডিশার প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে ২০১৩ মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়া হয়নি ডেভিড রুডিশার। কেনিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন সেই আক্ষেপটা দূর করলেন বেইজিংয়ে। কাল ৮০০ মিটারের সোনা জিতেছেন রুডিশা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুডিশার এটা দ্বিতীয় ৮০০ মিটার শিরোপা। মেয়েদের ১৫০০ মিটারের সোনা জিতেছেন হট ফেবারিট ইথিওপিয়ান গেনজেবে দিবাবা। 
কাল পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টের নিজ নিজ প্রাথমিক হিট জিতেছেন উসাইন বোল্ট ও জাস্টিন গ্যাটলিন। বোল্ট সময় নিয়েছেন ২০.২৮ সেকেন্ড, গ্যাটলিন ২০.১৯ সেকেন্ড। ২০০ মিটারের সেমিফাইনাল আজ সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে। ফাইনাল আগামীকাল। এএফপি, রয়টার্স।