রুপা জিতলেন ফুলপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে গতকালই রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। আজ ভারোত্তোলন থেকে বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দিলেন রাঙামাটির মেয়ে ফুলপতি চাকমা। গুয়াহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৫৮ কেজি ওজন শ্রেণিতে দেশকে এই সাফল্য উপহার দেন ফুলপতি। এই ইভেন্টে সোনা জিতেছে ভারত, ব্রোঞ্জ শ্রীলঙ্কা।
ভারোত্তোলনে কাল দুর্ভাগ্যক্রমে রুপা হাতছাড়া হয়েছে মোল্লা সাবিরার। আজ ফুলপতির সাফল্য যে দলের মধ্যে স্বস্তি ছড়াবে, এতে কোনো সন্দেহ নেই।
এসএ গেমসে এখনো কুস্তি ও ভারোত্তোলনের এই দুটি রুপা ছাড়াও ভারোত্তোলনে ও সাঁতারে আর পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
আজ রাত সাড়ে ৮ মাঠে নামছে হকি দল। প্রথম ম্যাচেই তারা শক্তিশালী ভারতের মুখোমুখি।