রোমে জিতলেন গ্যাটলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতাতেই পড়তে হবে উসাইন বোল্টকে। দুই সপ্তাহ আগে অস্ত্রাভা মিটে ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে সেরা সময়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বোল্ট। পরশু ডায়মন্ড লিগের রোম মিটে জাস্টিন গ্যাটলিন জানিয়ে দিলেন, তিনিও প্রস্তুত। ১০০ মিটার জিততে গ্যাটলিন সময় নিয়েছেন ৯.৯৩ সেকেন্ড। তবে রোমে নিজের গড়া রেকর্ডের চেয়ে অনেক পিছিয়ে গ্যাটলিন। গত বছর ৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে রোম মিটে জিতেছিলেন আমেরিকান স্প্রিন্টার।
গ্যাটলিন না পারলেও নিজের সেরা সময় করেছেন মার্সি চেরোনো। মেয়েদের ৫০০০ মিটার জিততে ১৪ মিনিট ১২.৫৯ সেকেন্ড সময় নিয়েছেন এই কেনিয়ান। মেয়েদের ৫০০০ মিটার ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময় এটি। মাত্র ১.৪৪ সেকেন্ডের জন্য বিশ্ব রেকর্ড করতে পারেননি চেরোনো। দক্ষিণ আফ্রিকান কাস্টার সেমেনিয়া মেয়েদের ৮০০ মিটারে বছরের সেরা সময় করে জানিয়ে দিয়েছেন রিও অলিম্পিকের জন্য প্রস্তুত তিনিও। এএফপি।