প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ুষ্কালই তাঁকে অলিম্পিকে অংশ নেওয়া আর দশজন অ্যাথলেট থেকে আলাদা করে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত অলিম্পিয়ান ছিলেন চীনের গুয়ো জি। ছিলেনই বলতে হলো, কারণ গত রোববার পৃথিবী ছেড়ে গেলেন ১৯৩৬ বার্লিন অলিম্পিকের চাকতি নিক্ষেপে অংশ নেওয়া জি। তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। অ্যাথলেটিকস ছাড়ার পরও নানা ভূমিকায় অ্যাথলেটিকসের সঙ্গেই ছিলেন জি, করিয়েছেন কোচিংও। এএফপি।