শিরিনের টাইমিং ১২.৯৯ সেকেন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন আক্তার
শিরিন আক্তার

দেশে তিনি দ্রুততম মানবী, কিন্তু বিশ্ব অ্যাথলেটদের চেয়ে যোজন যোজন পিছিয়ে। তাই শিরিন আক্তার অলিম্পিক গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিটেই বাদ পড়বেন ধরে নেওয়া হয়েছিল। অনুমিতভাবে সেটাই হয়েছে। তবে আজ মূল হিটে যাওয়ার জন্য প্রাক্‌-বাছাই হিটে নেমেই নিজের অবস্থানটা বুঝতে পারলেন এই অ্যাথলেট। টাইমিং করেছেন ১২.৯৯ সেকেন্ড। আটজনে হয়েছেন পঞ্চম। তাই আর মূল হিটে যাওয়া হয়নি। প্রাক্‌-বাছাইয়েই বিদায়। ২৪ জনের ওই প্রাক্‌-বাছাই হিটে শিরিন ১৭তম।
এবার মূল হিটের আগে প্রাক্‌-বাছাই হিট হয়েছে তিনটি। প্রতিটি থেকে প্রথম দুজন মূল হিটে উঠেছেন। এ ছাড়া ভালো টাইমিং করায় মূল হিটে যান আরও দুজন। শিরিনের হিটে ১২.২৪ ও ১২.৩৪ টাইমিং নিয়ে মূল হিটে উঠেছেন সিয়েরা লিওনের হাফসাতু কামারা ও ফিজির সিসিলা সিভুলা। ১৪.০২ সময় নিয়ে এই হিটে সবার শেষে ছিলেন আফগানিস্তানের কামিয়া ইউসুফি।