শুরুতেই বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের আগেই রিও অলিম্পিকে শুরু হয়ে গেল রেকর্ড ভাঙা-গড়ার খেলা। পুরুষ আর্চারির র্যাঙ্কিং নির্ধারণী খেলায় বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-জিন। পরশু আর্চারি রেঞ্জে ৭২ ও তিরের ইভেন্টে ৭০০ পয়েন্ট তুলেছেন উ-জিন। সর্বোচ্চ ৭২০ পয়েন্টের এই ইভেন্টে আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৬৯৯ পয়েন্ট। গত লন্ডন অলিম্পিকের প্রস্তুতিপর্বে দক্ষিণ কোরিয়ারই ইম ডং-হিউন করেছিলেন সে রেকর্ড।
আর কাল রাতেই ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড গড়েছেন গ্রেট ব্রিটেনের অ্যাডাম পিটি। নিজের হিট জিততে ৫৭.৫৫ সেকেন্ড সময় নিয়েছেন পিটি। আগের রেকর্ডের চেয়ে ১ সেকেন্ডেরও কম সময় নিয়েছেন তিনি! এ ইভেন্টের আগের রেকর্ডটি ছিল ৫৭.৯২ সেকেন্ড। রয়টার্স।