প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে অনুষ্ঠানরত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দিনের একমাত্র সাফল্য পেয়েছেন রোমান সানা। কাল রিকার্ভ বোয়ের পুরুষ বিভাগে রোমান চীনের হুয়ন রুইকে ৬-৪ সেটে হারিয়ে উঠে গেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান আজ খেলবেন জাপানের কাউয়াতা ইউকির সঙ্গে। রোমান জিতলেও এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নিয়েছেন শেখ সজীব, মোহাম্মদ জাবেদ আলম ও মিজানুর রহমান।
রিকার্ভ বোয়ের মেয়েদের বিভাগে এলিমিনেশন রাউন্ডেই বিদায় নিয়েছেন শ্যামলী রায়, মাথুই প্রু মারমা, হীরামণি ও নাজনীন খাতুন।
কম্পাউন্ড বোয়ের পুরুষ বিভাগে এলিমিনেশন রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন আনোয়ারুল কাদের, রামকৃষ্ণ সাহা, এহসান আহমেদ ও সুমন কুমার দাস। এই ইভেন্টের মেয়েদের বিভাগে হেরে গেছেন সুস্মিতা বণিক, রোকসানা আক্তার, তামান্না পারভিন ও মিতু।