শ্যামলী নামছেন আজই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের অলিম্পিক অভিযান। আজ রাতেই মেয়েদের আর্চারির ব্যক্তিগত ইভেন্টে খেলতে নামছেন শ্যামলী রায়। রিও ডি জেনিরোর সামবোদ্রোমোয় আজ শুরু হচ্ছে রিকার্ভ আর্চারির র্যাঙ্কিং রাউন্ড। আজকের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই ঠিক হবে এলিমিনেশন রাউন্ডে কে কার মুখোমুখি হবেন। আজ প্রত্যেক তিরন্দাজ ৭২টি তির ছুড়বেন ৭০ মিটার দূরের লক্ষ্যে।