শ্যুটিং কোচিংয়ে ফিরলেন রিংকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপরিবারে যুক্তরাষ্ট্রে কাটিয়ে এসেছেন দশ মাস। অনেকে ধরে নিয়েছিলেন, শ্যুটিং অঙ্গন বুঝি একেবারেই ছেড়ে গেলেন সাইফুল আলম রিংকি। কিন্তু দেশের নামী এই শ্যুটার তা ভুল প্রমাণ করলেন। ঢাকা ফিরে শ্যুটিং ফেডারেশনে যোগ দিয়েছেন কোচ হিসেবে।
গত ১৫ নভেম্বর গুলশান রেঞ্জে শুরু হওয়া ৫০ মিটার রাইফেলে নবীন শু৵টারদের ক্যাম্প শুরু হয়েছে তাঁর তত্ত্বাবধানেই। রিংকি জানিয়েছেন, আপাতত আর যুক্তরাষ্ট্র যাওয়ার পরিকল্পনা নেই। শ্যুটিং নিয়েই থাকতে চান। তবে স্ত্রী সাবরিনা সুলতানা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর শ্যুটিংয়ের বাইরেই আছেন।
আর্থিক অনুদান: শ্যুটিংয়ের সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত আছে আইএফআইসি ব্যাংক। এত দিন বিভিন্নভাবে শ্যুটিং ফেডারেশনকে আর্থিক সহায়তা তো করেছেই ব্যাংকটি, এবার তারা দুই কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে শ্যুটিং ফেডারেশনকে।
মতিঝিলে কাল আইএফআইসি ব্যাংকে শ্যুটিং ফেডারেশন কর্মকর্তাদের হাতে দুই কোটি টাকার চেক তুলে দেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।