শ্যুটিংয়ে রুপা, হকিতে ব্রোঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমসের অষ্টম দিনে বাংলাদেশকে শ্যুটিংই যা সাফল্য দিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল থেকে দুটি পদক জিতেছে বাংলাদেশ। শোভন চৌধুরী ব্যক্তিগত রুপা জয়ের পাশাপাশি আবদুল্লাহ হেল বাকি ও অঞ্জন সিংহকে নিয়ে জিতিয়েছেন দলগত রুপাও। ছেলেদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে শেখ শাহাদাত আহমেদ নবম হয়ে বাছাইয়ে বাদ পড়েন। এই ইভেন্টে ১১তম ও ১২তম হয়েছেন মোকসেদুর রহমান ও মহেন্দ্র কুমার সিংহ।
দিনের শেষ ভাগে এসে ব্রোঞ্জ জিতেছে হকি দল। কাল ভেতাপুরার মওলানা তায়েবুল্লাহ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল করেছেন আশরাফুল, মিমো, কৃষ্ণ ও খোরশেদ। হ্যান্ডবল পুরুষ দল ১৭-৪০ গোলে হেরে গেছে ভারতের কাছে। কাবাডিতে ব্যর্থতা পিছু ছাড়ছে না। পুরুষ দল কাল পাকিস্তানের কাছে হেরে গেছে ২৩-১৬ পয়েন্টে।