সংগঠক রুডিশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন দুবার, দুবার জিতেছেন অলিম্পিক সোনাও। ট্র্যাকের তারকা সেই ডেভিড রুডিশা এবার অ্যাথলেটিকস সংগঠক। পরশু আফ্রিকান অ্যাথলেটিকস কনফেডারেশনের (এএসি) অ্যাথলেটস কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ২৭ বছর বয়সী এই কেনিয়ান। সংগঠনের প্রধান হিসেবে জানিয়েছেন তাঁর লক্ষ্যের কথা, ‘নতুন দায়িত্ব পেয়ে খুব খুশি আমি। আফ্রিকার অ্যাথলেটদের কল্যাণ এবং ঐক্যের জন্য কাজ করে যেতে চাই।’