সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগন্তুকদের সঙ্গে মেশা যাবে না। তাদের দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না। আগামী পরশু বেইজিংয়ে শুরু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জ্যামাইকান কর্মকর্তারা হয়তো এমন নির্দেশনা দিয়েছেন উসাইন বোল্ট, শেলি-অ্যানদের। কিন্তু পল রাইট এক ধাপ বাড়িয়ে জারি করলেন ‘রেড অ্যালার্ট’! দেশটির সাবেক অ্যান্টি-ডোপিং কর্মকর্তা মনে করেন, জ্যামাইকা অ্যাথলেটিকসের পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্টের জন্য শত্রুরা সক্রিয়। অন্তর্ঘাতের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হতে পারে জ্যামাইকান অ্যাথলেটদের। এটা মাথায় রেখে পল রাইট অ্যাথলেটদের চিকিৎসক দলের পরামর্শ ছাড়া কোনো পানীয় কিংবা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন। নিজ দলের প্রতিযোগীদের সুরক্ষা নিশ্চিত করতে জ্যামাইকান দলের কর্মকর্তাদেরও আরও বেশি সতর্ক থাকতে বলছেন রাইট, ‘অ্যাথলেটদের সংস্পর্শে কারা আসছে, তারা কী খাচ্ছে, কী তাদের শরীরে ঢুকছে, আমি নিশ্চিত ব্যাপারটা খুবই সতর্কতার সঙ্গে দেখবেন দলের কোচ, কর্মকর্তা এবং চিকিৎসকেরা।’ আইএএনএস।