গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের জাতীয় ইনডোর চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন। ট্র্যাকের ওই সাফল্য পরিবর্তন এনেছে তুমানি কুলিবালির মধ্যে। এখন তাঁর উপলব্ধি, ‘আমার পরিবার, আমার শহরের সুনামের জন্য অপার সুযোগ। এটাকে হাতছাড়া করা যায় না।’ তস্করের জীবন ছেড়ে তাই জীবনের কাঙ্ক্ষিত ‘ট্র্যাকে’ ফেরার অঙ্গীকার করেছেন। কিন্তু অতীতটা তাঁর এতই কালিমালিপ্ত যে চাইলেই সবকিছু সহজ হবে না। যে পাপ করেছেন, তার শাস্তি তো ভোগ করতেই হবে। অতীতে জুয়েলারি, টেলিফোনের দোকান এবং বিভিন্ন বিপণিবিতানে একাধিক চুরির দায়ে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ গঠন করেছে পুলিশ। এর আগের দিন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জামিনে অবশ্য ছাড়া পেয়েছেন। জাতীয় ইনডোরে চ্যাম্পিয়ন হওয়ার পর যিনি বলতে পারেন, ‘আমার নিজের কাছে আমার সন্তানের কাছে এটা (বদলে যাওয়া) আমার প্রতিজ্ঞা, ‘তাঁর মনোজগৎটা কি আসলেই বদলাতে পারে না!’ এএফপি।