সবার ওপরে কেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়া ৬, জ্যামাইকা ৬। ৫ সোনা নিয়ে যুক্তরাষ্ট্রও ছিল গায়ে গায়ে। এবারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন তাহলে কারা? কাল শেষ দিনটা শুরুই হয়েছিল জমজমাট এক সমীকরণ নিয়ে। তিন দলই জিতল একটি করে সোনা, তাই বদলাল না অবস্থানও। তবে কেনিয়া ও জ্যামাইকা সমান ৭টি করে সোনা জিতলেও রুপা ও ব্রোঞ্জ বেশি নিয়ে পদক তালিকায় কেনিয়াই সবার ওপরে। এবারই প্রথম পদক তালিকার শীর্ষে জায়গা পেল কেনিয়া।
মাঝারি ও দূরপাল্লার দৌড়ের পরাশক্তি কেনিয়া এবার প্রথম সোনা জিতেছে ছেলেদের ৪০০ মিটার হার্ডলস ও জ্যাভেলিন থ্রোতেও। অন্যদিকে উসাইন বোল্টের জ্যামাইকা সবগুলো সোনাই জিতেছে ১০০ থেকে ৪০০ মিটারের স্বল্পপাল্লার দৌড়ে। স্প্রিন্টে জ্যামাইকার কাছে শ্রেষ্ঠত্ব হারানো যুক্তরাষ্ট্র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই দৌড় থেকে সবচেয়ে কম মাত্র ২টি সোনা জিতেছে।
চূড়ান্ত পদক তালিকা
সোনা রুপা ব্রোঞ্জ মোট
কেনিয়া ৭ ৬ ৩ ১৬
জ্যামাইকা ৭ ২ ৩ ১২
যুক্তরাষ্ট্র ৬ ৬ ৬ ১৮
গ্রেট ব্রিটেন ৪ ১ ২ ৭
ইথিওপিয়া ৩ ৩ ২ ৮
পোল্যান্ড ৩ ১ ৪ ৮
কানাডা ২ ৩ ৩ ৮
জার্মানি ২ ৩ ৩ ৮
রাশিয়া ২ ১ ১ ৪
কিউবা ২ ১ ০ ৩