আন্তর্জাতিক অ্যাথলেটিকসের সাবেক শীর্ষ কর্তাই ফেঁসে গেলেন ডোপিং কেলেঙ্কারিতে। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন সংস্থার (আইএএএফ) সাবেক সভাপতি লামিনে ডিয়াকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগই আনল ফ্রান্সের পুলিশ। ৮২ বছর বয়সী ডিয়াক নাকি ঘুষের বিনিময়ে অনেক ডোপিং কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
অনেক দিন ধরেই ডোপিং কেলেঙ্কারিতে টালমাটাল অ্যাথলেটিকস জগৎ। ব্রিটেনের সাবেক তারকা অ্যাথলেট আইএএএফের সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৫ বছর ধরে ওই পদে থাকা ডিয়াক পদত্যাগ করেন গত আগস্টে। ফ্রেঞ্চ পুলিশ এই সেনেগালিজ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ এনেছে, একই অভিযোগে অভিযুক্ত তাঁর ব্যক্তিগত আইনি পরামর্শক হাবিব সিসেও। আইএএফের সাবেক ডোপবিরোধী বিভাগের পরিচালক গ্যাব্রিয়েল ডোলও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। তিনজনই অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন। এএফপি।