সাঁতার বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ানিক আনিয়েলের মাথা খারাপ না হয়ে পারেই না! নইলে কেউ এমন বাজি ধরে? সাঁতারটা নাহয় একটু ভালোই জানেন ফ্রান্সের অলিম্পিক চ্যাম্পিয়ন। তাই বলে আটলান্টিকে সাঁতরে আইসল্যান্ড প্রদক্ষিণ! আগামী রোববার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আনিয়েলের ফ্রান্স ও আইসল্যান্ড। তার আগে ২০০ মিটার ফ্রি-স্টাইলের অলিম্পিক চ্যাম্পিয়ন ঘোষণা দিলেন, আইসল্যান্ড ইউরো চ্যাম্পিয়ন হলে দ্বীপদেশটির ২০০৮ কিলোমিটার উপকূল সাঁতরে প্রদক্ষিণ করবেন। আনিয়েল পারবেন? কাল প্রশ্নটা শুনে একটু মুচকি হাসলেন আইসল্যান্ডের অন্যতম কোচ হেইমির হালগ্রিমসন। বললেন কাজটা একদম অসম্ভব নয়, ‘ওকে সঠিক আবহাওয়া বেছে নিতে হবে।’ সেটা তো করতেই হবে, আর্কটিক বলয়ে থাকা দেশটিতে যে প্রায় সারা বছরই কনকনে ঠান্ডা। এএফপি।